×

জাতীয়

শাহজালালে ১৫ হাজার ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

শাহজালালে ১৫ হাজার ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক

ছবি: ভোরের কাগজ

শাহজালালে ১৫ হাজার ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক

ছবি: ভোরের কাগজ (ভিডিও থেকে সংগৃহীত)

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। [caption id="attachment_396725" align="alignnone" width="1269"] ছবি: ভোরের কাগজ[/caption] তিনি জানান, মো. রুবেলের বাড়ি চাঁদপুর। দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে তিনি কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। জিয়াউল হক আরো জানান, সৌদি প্রবাসী রুবেল একজন প্রবাসী এবং টিকটকার। এই টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সাথে পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে অভিযুক্ত রুবেল মামুনের বলে দেয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন এবং সৌদি আরবেও নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App