×

জাতীয়

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্ট’ এর যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ এএম

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্ট’ এর যাত্রা শুরু

ছবি: ভোরের কাগজ

অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ (ফর্ম ফিলাপ) এবং যাকাতের সঠিক ব্যবহারসহ এমনই কিছু মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকার মিরপুরে নিজস্ব ঠিকানায় আত্মপ্রকাশ করেছে “ফাস্ট ট্রাস্ট”। যার আরো দুটি শাখা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এলাকায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

ফাস্ট ট্রাস্ট সংস্থাটির পরিচালনা পর্ষদে রয়েছেন- আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, সদস্য সচিব মোহাম্মদ তাফহীমুর রহমান, এছাড়াও সদস্য ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল, মো. শরিফ উদ্দিন, মো. আব্দুল আজিজ মল্লিক, মোসা. সাবিকুন নাহার, অধ্যাপক ড. শেখ শাহীনুর রহমান এবং অধ্যাপক ড. কামরুল হাসান।

পরিচালনা পর্ষদের সকলে সংস্থাটির সাফল্য ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতামূলক কার্যক্রমে সমাজের উচ্চ বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন। উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

বিজেপি নেতার দাবি ‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে আবেদন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App