×

জাতীয়

আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্ব বণ্টন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:০৮ এএম

আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্ব বণ্টন

ফাইল ছবি

দেশের আট বিভাগের দায়িত্ব বণ্টন করেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মাঝে এ দায়িত্ব বণ্টন করা হয়। দলের চার যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর দুটি করে বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক বিভাগের জন্য একজন করে সাংগঠনিক সম্পাদক দিয়েছে দলটি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের হয়ে পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। আর দীপু মনি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব।

দলটির ৮ সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বিএম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম, এসএম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App