×

জাতীয়

বিদেশে টাকা পাঁচারকারীদের ফাঁসি চান শামীম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম

বিদেশে টাকা পাঁচারকারীদের ফাঁসি চান শামীম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি শামীম হায়দার পাটোয়ারী

যারা দেশের অর্থ অনৈতিকভাবে বিদেশে পাঁচার করেছে তাদের তালিকা প্রকাশ করে ফাঁসির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে বাংলাদেশ কর্ম কমিশন বিল পাশের আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার বলেন, বিভিন্ন পত্র পত্রিকার খবর এসেছে এদেশ থেকে অনেক আমলা এমনকি সংসদ সদস্যরা বিদেশে অর্থ পাঁচার করেছেন। গতকাল (রবিবার) সংসদে এ নিয়ে কথা উঠেছে। আমি যেসব আমলা, সংসদ সদস্য বা অন্য কেউ দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাঁচার করেছে তাদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, একজন মানুষ কাউকে খুন করলে সেই পরিবারচির সমস্যা হয়, তখন খুনীর ফাঁসির বিধান আছে আইনে। কিন্তু দেশের টাকা অনৈতিকভাবে আত্মসাৎ করে তা বিদেশে ফাঁচার করা হলে সে দেশে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। লাখ লাখ মানুষ অসুবিধায় পড়ে, আবার মারাও যায় অনেকে। তাহলে অর্থ পাঁচারকারীদের ফাঁসি হবে না কেন- এমন প্রশ্ন তুলেছেন তিনি।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে শামীম হায়দার বলেন, আমি আপনার মাধ্যমে বলতে চাই, যেসব আমলা, এমপি, মন্ত্রী, অসাধু ব্যবসায়ী দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাঁচার করেছে তাদের তালিকা প্রকাশ করতে হবে ও অনুসন্ধান করে যাদের সত্যতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় এসে ফাঁসি দেয়া হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App