×

জাতীয়

জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০২:০৬ পিএম

জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন পেছালো

ফাইল ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১ মার্চ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. আশ্রাফ আলী এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

বিজেপি নেতার দাবি ‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে আবেদন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App