×

জাতীয়

বায়ু দূষণে শ্বাসতন্ত্রের রোগী দেড়গুণ বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১১:১০ পিএম

বায়ু দূষণে শ্বাসতন্ত্রের রোগী দেড়গুণ বেড়েছে

প্রতীকী ছবি

গত দুই বছরে রাজধানীতে বায়ু দূষণের কারণে দেড়গুণ বেড়েছে শ্বাসতন্ত্রের রোগী। বিষাক্ত বাতাস ও জনসাধারণের অসচেতনতায় প্রতিদিন অসুস্থ হচ্ছেন হাজারো মানুষ। শুধু বক্ষব্যাধি হাসপাতালেই প্রতিদিন ১২-১৪ হাজার রোগী ভর্তি হচ্ছেন।

তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে বক্ষব্যাধি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছেই। সেপ্টেম্বরে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৩ জন। এছাড়া, অক্টোবরে ১২ হাজার ২৬১, নভেম্বরে ১৪ হাজার ৬৭৪ ও ডিসেম্বরে ১২ হাজার ৯৪৩ জন। আর চলতি মাসের প্রথম ১৮ দিনেই ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৮৬৮ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শুধু তাই নয়, হাসপাতালটিতে দুই বছরে রোগী বেড়েছে দেড়গুণের বেশি। ২০২০ সালে মোট রোগী ছিল ৯১ হাজার ৪৩৪ জন, ২০২১ সালে এক লাখ ৪ হজার ১২০ জন এবং ২০২২ সালে এক লাখ ৩৫ হাজার ১৬৫ জন।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন বয়োজ্যেষ্ঠ ও শিশুরাও। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাংক বলছে, দিনে দুটি সিগারেট খেলে মানবদেহের যে ক্ষতি হয়, বায়ুদূষণের কারণে প্রতিদিন রাজধানীবাসীর সেই পরিমাণ ক্ষতি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App