×

জাতীয়

ভবিষ্যৎ প্রজন্ম বৈকল্য নিয়ে বেড়ে উঠছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ এএম

ভবিষ্যৎ প্রজন্ম বৈকল্য নিয়ে বেড়ে উঠছে

ডা. এ বি এম আব্দুল্লাহ

ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, বায়ুদূষণ কিংবা পরিবেশ দূষণ পৃথিবীব্যাপীই এটি বড় সমস্যা। আমাদের দেশেও এই সমস্যা বাড়ছে। বিশেষ করে ঢাকা বায়ু দূষণের শীর্ষে। বায়ু দূষণের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে- ইটের ভাটা, গাড়ির কালো ধোঁয়া, অবকাঠামো নির্মাণ, রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, সবুজায়নের অভাব। অবকাঠামো নির্মাণ ও রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় তাহলে বায়ুদূষণ কমবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষ করে ঢাকা শহরে রাস্তাগুলোতে পানি ছিটানোর উদ্যোগ নিতে পারে। সেইসঙ্গে বেশি করে গাছ লাগাতে হবে।

সম্প্রতি তিনি একান্ত সাক্ষাৎকারে ভোরের কাগজকে এসব কথা বলেন।

বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। কারণ গর্ভের শিশু থেকে বয়স্ক- কেউই এই বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাদ যাচ্ছে না। অ্যাজমা, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের সমস্যার পাশাপাশি চর্মরোগ বাড়ছে। তবে গর্ভস্থ সন্তানের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। এই শিশুগুলো হাবাগোবা হবে। জন্মগত ত্রæটি নিয়ে বড় হবে। অথচ এরাই দেশের ভবিষ্যৎ। আমাদের এখনই জোরালো উদ্যোগ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App