×

জাতীয়

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ০৩:২০ পিএম

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিওকর্মীসহ সাত যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. তামিম (২৯), মো. আফজার (২১), মো. ইমরান (২৭), মো. পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ (২৬) ও মো মুনতাসির (২৬)। তাদের কাছ থেকে উগ্রাবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব। মিমতানুর বলেন, “তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর সমর্থক। তারা ‘ডিন ফোর্স এক্সট্রিম’ নামে একটি গ্রুপ বানিয়েছিল।” ওই সাতজনের মধ্যে আফজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং মুনতাসিরুল কক্সবাজারে একটি এনজিওতে কর্মরত। বাকি সবাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও আইআইইউবিতে পড়াশোনা করেছেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

নাহিদ ইসলাম ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App