×

জাতীয়

বিশ্ব বেতার দিবস আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ এএম

বিশ্ব বেতার দিবস আজ

ফাইল ছবি

বিশ্ব বেতার দিবস আজ। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও শান্তি’। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাজধানীতে দুপুর দেড়টায় র‌্যালি, বিকেল ৩টায় শ্রোতা সম্মেলন হবে। বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার ও ইউনেস্কো ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুসান মেরি ভিজ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বেতার ভবনে।

বাংলাদেশ বেতার তথ্য মন্ত্রণালয়ের অধীন দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। বেতারের যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলের ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। এর ৩২ বছরের মাথায় একই দিনে বিজয় লাভের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে দেশে বিশ্ব বেতার দিবস পালন হচ্ছে।

বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সংক্ষিপ্ত র‌্যালি হবে। এর পর বেতার ভবনে রয়েছে অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App