×

জাতীয়

গৃহকর্মী হত্যা : গৃহকর্ত্রী মৌ রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

গৃহকর্মী হত্যা : গৃহকর্ত্রী মৌ রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিবাগে একটি বাড়িতে নাদিয়া (১০) নামের এক গৃহকর্মী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌয়ের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

জানা যায়, গতকাল (সোমবার) দুপুরে শান্তিবাগে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাদিয়া ও তার বড় বোন নাজমা (১৪) ফরহাদ বাঁধন মৌয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। তারা মৌকে মা বলে ডাকত। এ ঘটনায় নাদিয়ার বাবা নাজিম উদ্দিন শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App