×

জাতীয়

১২ মার্চ চালু হচ্ছে হজ হেল্পলাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৭:১১ পিএম

১২ মার্চ চালু হচ্ছে হজ হেল্পলাইন

ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ উপলক্ষে আগামী ১২ মার্চ থেকে হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ হেল্পলাইন’ চালু করতে যাচ্ছে সরকার। হেল্পলাইন নম্বরটি হলো ১৬১৩৬। এই নম্বরে কল করে হজব্রত পালনেচ্ছুরা বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, আমরা হেল্প লাইনের মাধ্যমে হজব্রত পালনেচ্ছুদের সব ধরনের তথ্য প্রদান করবো। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, নাম ভুল করলে কীভাবে সংশোধন করতে হয়।

তিনি আরো বলেন, হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়—এসব বিষয়ে পরামর্শের জন্য হেল্পলাইনে ফোন করতে পারবে। বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্পলাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রী নিবন্ধন। দুই দফা বাড়ানোর পর নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App