এবার এমপি বাবরের ক্লিনিকের সামনে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের শহরের থানাপাড়া এলাকার ক্লিনিকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক সংসদ সদস্যের ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালায়। পরে তারা ক্লিনিকের সামনে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, একই রাতে ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি বলে জানা গেছে।
এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
