×

জাতীয়

সুপ্রিম কোর্টে সংঘর্ষে আইনজীবী রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

সুপ্রিম কোর্টে সংঘর্ষে আইনজীবী রিমান্ডে

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর, মারধরের মামলায় সালাহ উদ্দিন রিগ্যান নামে এক আইনজীবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই জুলহাস উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর, মারধরের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলসসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৩৫০ জনকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App