×

জাতীয়

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৯:০৩ এএম

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২০

ছবি: সংগৃহীত

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২০
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২০
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২০

মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, সকালে ঢাকার উদ্দেশে আসার সময় ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, এই দুর্ঘটনায় অনেক হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের নেয়া হয় আশাপাশের বিভিন্ন হাসপাতালে। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী ইমাদ পরিবহন সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App