×

জাতীয়

বিমানবন্দর সড়কে প্রতি শুক্রবার যান চলাচল সীমিত থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১১:৫৪ এএম

বিমানবন্দর সড়কে প্রতি শুক্রবার যান চলাচল সীমিত থাকবে

ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজের প্রয়োজনে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। এ কারণেই ২৪ জুন পর্যন্ত মোট ১৭ রাত যান চলাচল সীমিত রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।

গণবিজ্ঞপ্তিতে তথ্যমতে হিসেব করলে, ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App