×

জাতীয়

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১৭ অক্টোবর (শনিবার) নিয়মিত অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে ওই দিন অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন হওয়ায় সেটিও ছুটির আওতায় আসছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার নিয়মিত অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ পূজার সময় টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে এর আগে শনিবারের কর্মদিবসটি চালু রাখা হচ্ছে।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App