×

এনসিপি

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিক্ষোভকারীদের সামনে এগোতে দেওয়া হয়নি।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ নিয়ে নেতাকর্মীরা বের হওয়ার সময় আটকে দেয় পুলিশ। এ সময় প্রায় দেড় ঘন্টাব্যাপী পুলিশ ও এনসিপি নেতা কর্মিদের বাক বিনিময়েও তারা শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি। পুলিশের সামনে দাঁড়িয়েই তারা নানা রকম শ্লোগান দিতে থাকে। রবিবার সন্ধায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙ্গুরের প্রতিবাদে এনসিপি কুষ্টিয়া জেলা শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করতে রাতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করে দলটি। প্রতিবাদে সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এনসিপি নেতাকর্মীরা জানান, বিক্ষোভ মিছিল লাইব্রেরির মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে। আমরা শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশ করই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন কেউ ফোনও রিসিভ করছেন না।

পুলিশ বলছে, বিক্ষোভকারীদের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App