×

জাতীয়

অতীতের কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১০:১২ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। দেশের ইতিহাসে অতীতের কোনো নির্বাচনেই সবগুলো দল অংশ নেয়নি।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর জানান, ইসির প্রকাশিত খসড়া সীমানার ওপরে ১৮৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ১২৬টি আবেদনে বর্তমান সীমানায় পরিবর্তন দাবি করা হয়েছে। বাকি ৬০টি আবেদনে বর্তমান সীমানা বহাল রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, সবগুলো আবেদন নিয়েই ইসি শুনানির আয়োজন করবে। তবে এই শুনানি ঈদের আগে না পরে হবে- তা এখনই বলা যাচ্ছে না।

কমিশনার আলমগীর বলেন, দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি। ১৯৭০ সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি। কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এক-দুইটা রাজনৈতিক দল অংশ না নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি- এটা বলা যাবে না। তবে এটাও ঠিক যে, বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না।

বিএনপি চিঠির জবাব না দিলে কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App