×

জাতীয়

অস্থায়ীভাবে ঈদের আগেই খোলা হবে বঙ্গবাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:৪৮ পিএম

অস্থায়ীভাবে ঈদের আগেই খোলা হবে বঙ্গবাজার

ছবি: সংগৃহীত

অস্থায়ীভাবে ঈদের আগেই খোলা হবে বঙ্গবাজার

আইন মেনে ঈদের আগেই বঙ্গবাজার অস্থায়ীভাবে খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এজন্য দ্রুতই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হবে বলে জানিয়ে তিনি বলেন, তালিকা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেয়ার জন্য আমাকে ফোন করেছেন।

সালমান এফ রহমান বলেন, বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেয়া হবে।

এসময় সিটি কর্পোরেশনের আগের নকশায় বঙ্গবাজারে মার্কেট করতে হলে ব্যবসায়ীদের করা মামলা প্রত্যাহারের পরামর্শ দেন তিনি।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক আকাউন্ট খোলা হয়েছে বলে জানায় দোকান মালিক সমিতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন কুমিল্লার ব্যবসায়ীরা।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মোট ৭টি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

রাশেদ খাঁন ‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতা, নিহত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতা, নিহত ২৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App