×

জাতীয়

আজও ঢাকায় তাপপ্রবাহ অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১২:৪৪ পিএম

আজও ঢাকায় তাপপ্রবাহ অব্যাহত

ফাইল ছবি

বাড়বে রাতের তাপমাত্রা

সারাদেশের আকাশ আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া শুষ্ক রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ঢাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানায় সংস্থাটি।

রবিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম।

তথ্যসূত্র বলছে, রাজধানী ঢাকায় ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। আজও ঢাকার আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ বেলা ১১টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App