×

জাতীয়

পাঁচ দিনে কোটি মানুষ ঢাকা ছেড়েছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম

পাঁচ দিনে কোটি মানুষ ঢাকা ছেড়েছেন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরে গত পাঁচ দিনে এক কোটির ওপরে সিম ব্যবহারকারী মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন।

রবিবার (২৩ এপ্রিল) বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। বুধবার (১৯ এপ্রিল) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, শুক্রবার (২১ এপ্রিল) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে।

ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। অপরদিকে, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক। সব মিলিয়ে গত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ জন গ্রাহক।

এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।

মোবাইল অপারেটরের হিসাবে পাঁচ দিনে গ্রামীণফোনের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪ জন গ্রাহক, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ জন, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ গ্রাহক ও টেলিটকের এক লাখ ২৭ হাজার ৯২০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App