×

জাতীয়

১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৩:৩০ পিএম

১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চায়, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। তিনি, অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

প্রবীন এই শিক্ষক নেতা শিক্ষকদের মধ্যে বিভাজন না থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আজকে সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। শিক্ষক নেতারা কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না, কারণ তারা দালালিতে ব্যস্ত।

সিদ্দিকুর রহমান বলেন, এই দশম গ্রেড আন্দোলন আমরা শুরু করেছিলাম এরশাদ সরকারের আমলে। ডাটা এন্ট্রি অপারেটররা শিক্ষকদের শিক্ষক হবেন এটা মানা যায় না।

মানবন্ধনে শিক্ষকরা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দিতে সরকারের কার্পণ্য দেখে হতাশার কথা জানান আন্দোলনকারীরা। এ সময় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের জন্য সরকার প্রধানের সহযোগিতা চান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App