×

জাতীয়

লোকাল ট্রেন বাড়ানোর সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৪:০৮ পিএম

লোকাল ট্রেন বাড়ানোর সুপারিশ

ছবি: ভোরের কাগজ

কম দূরত্বের যাত্রীদের চলাচলের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষের অধীনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে  রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ মঙ্গলবার (৯ মে) সংসদ ভবনে স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, শফিকুল আজম খাঁন এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে বিগত ঈদুল ফিতরের সময় বাংলাদেশ রেলওয়ের সুন্দর ও সুষ্ঠু সেবা দেবার জন্য রেলওয়েকে ধন্যবাদ জানান স্থায়ী কমিটি।

বৈঠকে ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরতে ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে চট্টগ্রাম কালুরঘাট ব্রীজ নির্মাণ প্রকল্প ও বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পসমূহ সমাপ্তির বিষয়ে সুপারিশ করে স্থায়ী কমিটি। এছাড়া, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের কথা বলেছে স্থায়ী কমিটি।

এছাড়া সব  স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দ্রুত স্থাপন, চট্টগ্রামের সিআরবির সামনে সাত রাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App