×

জাতীয়

মারা গেলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০১:১৫ পিএম

মারা গেলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ

ছবি: সংগৃহীত

মারা গেলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটো পুত্রবধূ কাজী অনিরুদ্ধর স্ত্রী স্বনামধন্য সংগীত শিল্পী কল্যাণী কাজী মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ মে) সকালের দিকে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কল্যাণী। নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এক শোক বার্তায় তিনি বলেছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

মুখ্যমন্ত্রী বলেন, তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখতো। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সিলেট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App