×

জাতীয়

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চাকরিজীবী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৩:২৮ পিএম

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চাকরিজীবী নিহত

প্রতীকী ছবি

মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে মামুন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাকিবুল বলেন, রাতে তিনি মহাখালী রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মহাখালী রেলগেটের অদূরে একটি জটলা দেখতে পান। সেখানে মামুন নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম মামুন। তার বাবার নাম মাঈন উদ্দিন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তার পৈর্তৃক নিবাস। মৃত্যুর আগে রাজধানীর মহাখালী এলাকায় বসবাস করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App