×

জাতীয়

বালু মহল ঘোষনার আগে ডিসিকে প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৮:৫৬ পিএম

বালু মহল ঘোষনার আগে ডিসিকে প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করতে হবে

ছবি: ভোরের কাগজ

প্রত্যেক জেলার জেলা প্রশাসককে বালুমহল ঘোষণা করার আগে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীর সাথে আলোচনা সাপেক্ষে বালুমহল ঘোষনা করার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৪ মে) কমিটির ৩০তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী অংশগ্রহণ করেন। কমিটি বলেছে, কোনটা বালু মহল আর কোন না, তা ডিসি সিদ্ধান্ত নিতেন এতকাল, এখন থেকে সংশ্লিষষ্ট প্রকৌশলীর মতামত বা রিপোর্ট নিতে হবে। দুজনের মতামতের ভিত্তিতে বালু মহল ঘোষনা করা যাবে।

কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ উদ্বোধনের পূর্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা সচিবকে ৭দিন পূর্বে অবহিতকরণের সুপারিশ করে।

বৈঠকে সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার দশগ্রাম, মাহাতাবপুর ও রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা নামক স্থানে তিস্তা নদীর বামতীর সংরক্ষণের কাজ সময়মতো শেষ করার সুপারিশ করা হয় এবং প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে হাওর অঞ্চলসমূহে শঙ্কামুক্তভাবে ও মন্ত্রণালয়ের সার্বিক প্রচেষ্টায় দ্রুততার সহিত ফসল তোলা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App