×

জাতীয়

তরুণদের মাদক থেকে বাঁচানোর আহ্বান রওশনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:৪৫ পিএম

সর্বনাশা মাদক এখন শহর-বন্দর গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এই সর্বনাশা মাদকের ছোবলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হচ্ছে। তারা নেশাগ্রস্থ হয়ে বিপদগামী হচ্ছে। নেশা করতে করতে শিক্ষার দিকে ধাবিত না হয়ে নিজের সুন্দর জীবন গড়ার পরিবর্তে নিজেদের অজান্তেই চলে যাচ্ছে অবক্ষয়ের দিকে। আমাদের অহংকার এই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত পরিবেশে বসবাসের ব্যবস্থা করতে হবে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

দেশ মাদকে সয়লাব হয়ে গেছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশকে মাদকমুক্ত করার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের কর্মতৎপরতা বাড়াতে হবে। প্রতিবেশী দেশ থেকে শ্রোতের মতো আসছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল হিরোইন, মদ ও আফিম। কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে কোন পথে কোন দেশ থেকে কীভাবে এই মাদক আসে, সেই পথে যেন কোনভাবে মাদক না আসতে পারে, সেজন্য শক্ত অবস্থানে থাকতে হবে।

বিরোধী দলীয় নেতা আরো বলেন, মাদক এখন শুধুমাত্র ব্যক্তিগত সমস্যা নয়, সারাদেশের মানুষের সমস্যা। মাদকের গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে শুধু সরকারই নয় দলমত নির্বিশেষে সবইকে এগিয়ে আসতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App