×

জাতীয়

ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিদিনের শামীম ও ভয়েস অব এশিয়ার লিসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৭:৩০ পিএম

ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিদিনের শামীম ও ভয়েস অব এশিয়ার লিসা
ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিদিনের শামীম ও ভয়েস অব এশিয়ার লিসা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (পিএলসি) পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩’।

বুধবার (৩১ মে) এই প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়েছে।

পুরুষ ব্যাডমিন্টন এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। ফাইনালে তিনি পরাজিত করেন অনলাইন পোর্টাল জাগো নিউজ.কমের সাঈদ শিপনকে। ফলে রানার আপ হন সাঈদ শিপন। আর তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক নয়াদিগন্তের জসিম উদ্দিন রানা।

অপরদিকে, নারী ব্যাডমিন্টন এককে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। এই ইভেন্টে রানার আপ হয়েছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র শামসুন্নাহার বিনু এবং তৃতীয় স্থান অধিকার করেন বিটিভির নার্গিস জুঁই।

এর আগে, রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।

ডিআরইউয়ের ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ, ডিআরইউয়ের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান ও আন্তর্জাতিক রেফারি অহিদুজ্জামান রাজু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App