×

জাতীয়

সোমবার ঢাকায় বিএনপির মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৫:২৬ পিএম

রাজপথে ভিন্ন ধাঁচের নতুন কমসূচি হিসেবে দেশের ছয় বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশের’ ডাক দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন। আগামী ১৪ জুন চট্টগ্রাম থেকে এ তারুণ্যের সমাবেশ শুরু হবে।

এই তারুণ্যের সমাবেশের প্রচার-প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি শনিবার ডিএমপির কমিশনার বরাবর পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, সোমবার দুপুর দুইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দিতে ডিএমপি কমিশনারের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App