×

জাতীয়

তিনি কি ইন্তেকাল করেছেন, চরমোনাই পীরকে সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম

দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে খুলনা ও বরিশাল সিটি ভোট শেষ হয়েছে। খুলনায় গড়ে মেয়র পদে প্রায় ৪৫ শতাংশ ও বরিশালে গড়ে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে। আর পৌরসভায় ৫৫ শতাংশ ভোট পড়ার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীর রক্তাক্ত হওয়াটা ‘আপেক্ষিক’। তিনি বলেছেন এ ঘটনাটি ছাড়া খুলনা ও বরিশাল এ দুটি সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সোমবার (১২ জুন) দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘তিনি (প্রার্থী) কি ইন্তেকাল করেছেন? না, তিনি কি কতটা আঘাত পেয়েছেন। আমরা যেটা দেখেছি, তার কিন্তু রক্তক্ষরণটাও দেখিনি। যতটা শুনেছি, তাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। তার বক্তব্যও শুনেছি, তিনিও বলেছেন- ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে। তাহলে প্রশ্ন তিনি কি ‘ইন্তেকাল’ (মৃত্যুবরণ) করেছেন, বা গুরুতর আঘাত পেয়েছেন যে ভোট ‘শান্তিপূর্ণ’ বলা যাবে না। এরপরও আমরা সঙ্গে সঙ্গে খবর নেয়ার চেষ্টা করেছি, সেই কারণে ভোটের কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। তারপরও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএমে বরিশাল ও খুলনা সিটি এবং কক্সবাজার, আড়াইহাজার পৌরসভায় ভোট হয়। সেসব এলাকার ভোট পরিস্থিতি ঢাকা থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করেছে ইসি।

সিইসি বলেন, যেটা দেখেছি- আমরা সন্তুষ্ট বোধ করছি। সার্বিকভাবে নির্বাচনটা আজকে হয়েছে (বরিশাল-খুলনা সিটি, কক্সবাজার, আড়াইহাজার পৌরসভা) তা বেশ সুশৃঙ্খল, আনন্দমুখর পরিবেশে হয়েছে। গণমাধ্যমসহ সবখানে ইতিবাচক সংবাদ পেয়েছি। দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এটা আশাব্যঞ্জক। ভোটে অনিয়ম ও কেন্দ্রের গোপনকক্ষে ‘ডাকাতের’ উপস্থিতির মতো কোনো ঘটনা দেখা যায়নি বলে জানান তিনি।

বিএনপি ও সমমনা দল ভোটে না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতায় এবার ভোটের হার তুলনামূলক কম হওয়ার শঙ্কা ছিল।

বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

হাবিবুল আউয়াল আরো বলেন, আমরা দেখেছি, শুনেছি, বরিশালে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে। এতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল বা সে উত্তেজনা এখনো হয়তো প্রশমিত হয়নি। এখান থেকে বলা হয়েছে- এ ধরনের আশঙ্কা থেকে নির্বাচনোত্তর সহিংসতা যেন না ঘটে, কোনও রকম উচ্ছৃঙ্খল আচরণ যেন না হয়। অনেক সময় ভোটের ফলাফল ঘোষণার পরে এ ধরনের ঘটনা ঘটে- সে প্রস্তুতি আমাদের রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করে আশা রাখেন তিনি। হয়তো আর কোনো ঘটনা ঘটবে না।

জড়িত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ-প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বাস দিয়ে সিইসি বলেন, তাকে (মেয়র প্রার্থী) যে আহত করা হয়েছে, এখান থেকে সুস্পষ্টভাবে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা- সবার সঙ্গে যোগাযোগ করেছি। যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়-দায়িত্ব নিরূপণ করার পরে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আরো তথ্য পরবর্তী সময়ে পাবো। দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App