×

জাতীয়

সিলেট সিটির কাউন্সিল প্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম

সিলেট সিটির কাউন্সিল প্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল

ফাইল ছবি

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জুন) নির্বাচন ভবনে আফতাব হোসেন খান ও তার আইনজীবীর সঙ্গে শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, কাউন্সিলার প্রার্থী আফতাব হোসেন খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অস্ত্রসহ ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গত ১২ জুন কমিশন তাকে শুনানির জন্য আজ (বুধবার) হাজির হতে বলে। সে অনুযায়ী আফতাব হোসেন ইসিতে হাজির হন। শুনানি শেষে কমিমন আচরণবিধি লঙ্ঘনের দাযে প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন (এসসিসি) নির্বাচন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App