×

জাতীয়

দাম কমলো এলপিজি গ্যাসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৩:১০ পিএম

দাম কমলো এলপিজি গ্যাসের

ফাইল ছবি

এলপিজি গ্যাসের দাম কমলো। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ জুলাই) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে এলপিজির দাম ছিল এক হাজার ৭৪ টাকা। সে হিসেবে দাম কমেছে ৭৫ টাকা। জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেবার দাম কমেছিল ১৫৯ টাকা। ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App