×

জাতীয়

বনানীতে সমাহিত হলেন কবি আফতাব আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৯:৪৬ পিএম

বনানীতে সমাহিত হলেন কবি আফতাব আহমেদ
রাজধানীর বনানী কবরস্থানে সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বনানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। কবির পরিবারের সদস্যরা জানান, হাসপাতাল থেকে আফতাব আহমদের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় অ্যাকাউটেন্ট জেনারেলের কার্যালয়ে। পরে বাদ আসর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে (আজাদ মসজিদ) তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার পরিবারের সদস্য ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে জানাজায় অংশ নেন। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। পরিবার আরও জানান, কবি আফতাব আহমদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার হৃদপিণ্ডের কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। চলতি বছর বেশ কয়েকবার স্ট্রোক করার পর তিনি প্যারালাইজড হয়ে যান। ১৯৬০ সালের অক্টোবরে নরসিংদীর মনোহরদী উপজেলায় জন্ম নেন আফতাব আহমদ। তার মা চলচ্চিত্র অভিনেত্রী আয়েশা আখতার। আফতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নীরিক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত অবস্থায় অবসরে যান। অবসর জীবনে কবিতা লেখায় মনোনিবেশ করেছিলেন আফতাব আহমেদ। ২০১৯ সালে তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানকে বিয়ে করেন আফতাব আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App