×

জাতীয়

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুলের জামিন বহাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১২:১২ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুলের জামিন বহাল

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ছাত্রদলের দুই নেতাকে হত্যার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে দেয়া হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। খোকনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুই নেতা হত্যার ঘটনার মামলায় গত ৫ জুন আগাম জামিন পান বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। জামিন স্থগিতে চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এই আবেদন আজ সোমবার (১০ জুলাই) খারিজ করে দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App