×

জাতীয়

আজ রাত থেকে যানবাহন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:২২ এএম

আজ রাত থেকে যানবাহন চলাচল বন্ধ

আগামীকাল সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আজ রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় বাস সহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা একটানা চলচে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হবে ব্যালট পেপারে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের যেসব এলাকা ঢাকা-১৭ নির্বাচনী আসনের মধ্যে পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

অন্যদিকে রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, যেমন: বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এদিকে, ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাঁদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন-আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন-আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App