×

জাতীয়

বর্ধিত ভাতা প্রত্যাখ্যান, আন্দোলনে ট্রেইনি চিকিৎসকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:২৩ এএম

বর্ধিত ভাতা প্রত্যাখ্যান, আন্দোলনে ট্রেইনি চিকিৎসকরা

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট টেইনি চিকিৎসকদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাতা নির্ধারণ করেছেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে নিজেদের কর্মসূচি সাতদিনের জন্য স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলো আন্দোলনরতরা। তবে বর্ধিত ভাতা প্রত্যাক্ষাণ করে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা।

রবিবার (১৬ জুলাই) রাতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে আন্দোলনরতদের পক্ষে ডা. জাবির ভোরের কাগজকে জানান। তিনি বলেন,রবিবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পুলিশি লাঠিচার্জ এবং পুলিশ কর্তৃক মহিলা ডাক্তারের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। সেই সাথে ভাতা ২০ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার করার হাস্যকর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সোমবার শাহবাগ জাদুঘরের সামনেসকাল সাড়ে নয়টা থেকে আমাদের কর্মসূচি শুরু হবে।

এর আগে ডা জাবির বলেছিলেন, ২০২০ সালের সিন্ডিকেট সভায় এই ভাতা ৩০ হাজার টাকা করার হয়। আজ থেকে তিন বছর পর যারা সিনিয়র স্টাফ আছে তারা কীভাবে মানবে যে এই টাকা তাদের জন্য পর্যাপ্ত। আমরা এতে সন্তুষ্ট নই।

রবিবার দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছিলেন, ভাতার দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আন্দোলন করছেন। এ বিষয়ে আমরা সকলেই সম্মিলিতভাবে কাজ করছি। এই টাকা সরকারের কাছ থেকে আসে। সরকার টাকা দিলে আমরা তাদের দিয়ে দিই। আমরা সরকারের কাছে তাদের ভাতা বাড়ানোর জন্য বলেছি। সরকার এটি পর্যবেক্ষণ করছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছুর জন্য সময় লাগে। কিন্তু তারা তা মানছে না। গতকাল তারা ঘোষণা দিলো, আজকে সকালে অবস্থান ধর্মঘট পালন করছে। এখন বলছে তারা যাবে না। এই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। আশা করি দ্রুত সময়ের মধ্যে সুসংবাদ দিতে পারব।

একই অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফাএ জালাল মহিউদ্দিন বলেন, তাদের দাবি দাওয়ার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও চাই এটি বাস্তবায়ন হোক। সরকার বলছে, এটির জন্য কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্বাস দিয়েছেন। ভাতা বাড়ানোর দাবি একটি প্রক্রিয়ার বিষয়। এটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে পাস হওয়ার পর এটির গেজেট প্রকাশ করা হবে। এখানে সময়ের বিষয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও তারা মানল না। এটি ঠিক নয়। জাতীয় সংগঠন হিসেবে বিএমএ’র সাথেও তারা আলাপ করেনি।

এদিকে রবিবার সকালে দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয় ট্রেইনি চিকিৎসকরা। দুপুরে আন্দোলনরতদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েকজন চিকিৎসক আহতও হয়েছেন বলে দাবি আন্দোলনরতদের। তখন পুলিশের বাধায় ব্যর্থ হয়ে বিএসএমএমইউয়ের বটতলায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

প্রসঙ্গত, গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে ভাতা বাড়ানোর দাবিসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছিলো প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টর্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানান, ১২ জুনের মধ্যে ভাতা না বাড়ালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা। এরপর দাবি মানার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করা হলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

আরো পড়ুন: ১. পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বেড়েছে ৫ হাজার টাকা ২. এবার শাহবাগ অবরোধ ইন্টার্ন চিকিৎসকদের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App