×

জাতীয়

ভোট দিয়ে যা বললেন মোহাম্মদ এ আরাফাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম

ভোট দিয়ে যা বললেন মোহাম্মদ এ আরাফাত
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, চারদিকে শুধু নৌকার ভোট। নৌকা বিজয়ী হবে। এর তো কোনো বিকল্প নেই বাংলাদেশে। সোমবার (১৭ জুলাই) গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমি সকাক্লে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। গুলশান-বনানী-বারিধারার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। এখানকার ভোটাররা একটু দেরিতে ঘুম থেকে ওঠে ভোট দিতে আসেন। কিন্তু কালাচাঁদপুর, নর্দা, শাহজাদপুরে অনেক ভোটার এসেছে। ভাষানটেক, করাইলেও অনেক ভোটার এসেছে। এখন পর্যন্ত পরিবেশ ভালোই মনে হচ্ছে। মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, আমরা বলেছি, আপনারা ভোট দিতে আসুন। ভোট দিন। আমরা কিন্তু বলিনি নৌকায় ভোট দিন। কারণ আমরা জানি, মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বে। ডানে-বামে, সামনে-পিছে সবদিকে শুধু নৌকার ভোটার। আমাদের প্রচেষ্টা হলো, মানুষকে ভোট দিতে নিয়ে আসা। অল্প দিনের নির্বাচন বলে মানুষের একটি অনাগ্রহ-অনীহা থাকতে পারে। মানুষকে ভোট দেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। যথেষ্ট পরিমাণ ভোট আমরা সংগ্রহ করতে পারবো বলে আশা করি। নৌকা বিজয়ী হবে, এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। আরাফাত বলেন, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এটাই ছিল ৫-৬ মাসের নির্বাচন একটা অনীহা থাকে। আরেকটা অনীহা তৈরি হয় যখন নৌকার এত ভোট সবাই ভাবে ব্যক্তি জীবনে আমি ভোট না দিলে কী হবে, কেউ না কেউ তো ভোট দিচ্ছে। নৌকা এত জনপ্রিয় যে জিতে যাবে। এটা ভয়ংকর চিন্তা। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য খুব ভালো যে সমাজে নৌকার অনেক জনপ্রিয়তা। কিন্তু এই জনপ্রিয়তা ভোটে ব্যালটে আনতে গেলে ওই চিন্তাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App