×

জাতীয়

নুরের বিরুদ্ধে তারেক রহমানের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম

নুরের বিরুদ্ধে তারেক রহমানের মামলা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান। সোমবার (১৭ জুলাই) বিকেলে পল্টন থানায় তারেকের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে-সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। ২ নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং ৩ নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে। এছাড়া আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তারেক। মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। তারেক রহমান আরও বলেন, নুরুল হক নুর হামলার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীদের কার্যালয়ের আশপাশে দেখা গেলে প্রতিহত করবেন। তার পরই হামলা হয়েছে। আমার মাথায়, ঘাড়ে কিল-ঘুষি মেরেছে। তবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এ বিষয়ে বলেন, সরকার গণঅধিকার পরিষদকে ভাঙ্গার জন্য ও আমাকে সামাজিকভাবে নাজেহাল করার জন্য দলের একটি অংশকে দিয়ে এগুলা করাচ্ছে। তারেকের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এত মানুষ থাকে, তারা কেউ দেখেনি। বিরোধীদের মাঠে থামাতে না পেরে সরকার ভিন্ন কৌশলে খেলছে। মামলার প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নুরুল হক নুরের বিরুদ্ধে একটা মামলা নথিভুক্ত হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App