×

জাতীয়

শেলডনকে তলব করে ‘অসন্তোষ’, যা জানাল জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম

শেলডনকে তলব করে ‘অসন্তোষ’, যা জানাল জাতিসংঘ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা হওয়ার পর এক টুইটে নিন্দা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বৃহস্পতিবার লুইসের করা ওই টুইটের প্রতিক্রিয়ায় জাতিসংঘের প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের এমন কাণ্ড কতটুকু বৈধ তা নিয়ে প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত মতবিনিময় সভায়।

শুক্রবার (২১ জুলাই) জাতিসংঘের মতবিনিময় সভায় সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিখের কাছে বাংলাদেশের এই কাণ্ডের বৈধতা জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘জাতিসংঘ সেক্রেটারি জেনারেল কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন যে একটি অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক টুইটের জন্য একটি দেশ একজন আবাসিক সমন্বয়কারীকে তলব করতে পারে?

জবাবে স্টিফেন দুজারিখ বলেন, এখানে বেশ কয়েকটি বিষয় আছে। সদস্য দেশের সরকার পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক নয়। সমন্বয়কারীর বলা কোনো কথার সঙ্গে সে দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। যখন কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্যদেশগুলো এ প্রক্রিয়া মেনে চলে। তবে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের দলের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

স্টিফেন দুজারিখের কাছে আরো জানতে চাওয়া হয়, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। অন্তত দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েক শ মানুষ। বিক্ষোভকারীরা আগামী জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। জাতিসংঘের পক্ষ থেকেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এ পরিস্থিতিতে আপনি কি মনে করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে?

দুজারিখ বলেন, আমি মনে করি, মানুষের কথা বলার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। আর কর্তৃপক্ষের দায়িত্ব, মানুষের এসব অধিকার রক্ষায় সহায়তা করা। সবখানেই এমনটা চলে। আমাদের এই প্রশ্ন বহুবার করা হয়েছে। তাই নির্বাচনের আগে আমি আর এমন কোনো পূর্বাভাস দিতে চাইছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App