×

জাতীয়

প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৪:৪৭ পিএম

https://www.youtube.com/watch?v=gGq-9XUIxIk
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ তারেককে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২ আগস্ট) বিকেল চারটায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই

ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই

‘শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকেই স্পষ্ট করতে হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকেই স্পষ্ট করতে হবে’

নেট বন্ধ করলেও থামবে না টাকা, বাংলাদেশ ব্যাংকের বড় পরিকল্পনা

নেট বন্ধ করলেও থামবে না টাকা, বাংলাদেশ ব্যাংকের বড় পরিকল্পনা

ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App