×

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের আচরণ চরম ঔদ্ধত্যপূর্ণ: ওয়ার্কার্স পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম

মার্কিন রাষ্ট্রদূতের আচরণ চরম ঔদ্ধত্যপূর্ণ: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ সীমা অতিক্রম করেছে। সর্বশেষ গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা ও তাদের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে প্রশ্ন করেছেন তা জবাবদিহী চাওয়ার সামিল এবং যে কোন বিচারেই চরম ঔদ্ধত্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন বলেন, ওয়ার্কার্স পার্টি ইতোপূর্বে বলেছে যে, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন নয় বরং তারা রেজিম চেঞ্চের কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে এবং প্রতিদিনই তাদের চাপ বাড়ছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন আচরণ অগ্রহণযোগ্য মনে করে এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার আহবান জানিয়েছে। বুধবার (২ আগস্ট) দলটির পলিটব্যুরো সভায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্কার্স পার্টি এ অভিমত প্রকাশ করে। ওয়ার্কার্স পার্টি একই সঙ্গে চৌদ্দদলের ঐক্যকে আরও জোরদার করে দেশের সর্বপর্যায়ে চৌদ্দদলের ভিত্তিতে এই প্রতিরোধ এগিয়ে নেয়া যথাসময়ে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয়কে পুর্ণব্যক্ত করছে। পলিটব্যুরো সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সহ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, হাজী বশিরুল আলম, জ্যোতি শংকর ঝন্টু, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App