×

জাতীয়

১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম

১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফর

১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফর। ছবি: ভোরের কাগজ

খুনসহ দস্যুতা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভূক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. লুৎফর রহমান (৫৫)। ১৬ বছর ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এটিইউয়ের মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসপি মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি মো. লুৎফর রহমান অন্যান্য সহযোগীসহ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ও তার ছেলেকে গুরুতর জখম করে। এ সময় আসামিরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আ. রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় লুৎফরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ তদন্ত কার্যক্রম শেষে ২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করে। বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, জয়পুরহাট চলতি বছরের ২০ জুন লুৎফরসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়াসহ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দেয়।

এসপি আরও বলেন, মামলা হওয়ার পর থেকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী লুৎফর দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয় এটিইউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App