×

ঢাকা

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে আইন অমান্য করার দায়ে দুটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুইটি ইট ভাটাকে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটা দুটির পরিবেশগত ছাড়পত্র নেই। 

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App