×

জাতীয়

শপথ নিলেন সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম

শপথ নিলেন সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সাজ্জাদুল হাসান ও মো. মহিউদ্দিন বাচ্চু। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত মো. মহিউদ্দিন বাচ্চু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৬ আগস্ট) সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদেরকে বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App