×

জাতীয়

নির্বাচনী পর্যবেক্ষক সহায়তা সেল চালু পররাষ্ট্র মন্ত্রণালয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৯:২৫ এএম

নির্বাচনী পর্যবেক্ষক সহায়তা সেল চালু পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রতীকী ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল’ চালু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সেল বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যারা বাংলাদেশে আসতে চান, তাদের পরিচয় যাচাই-বাছাই করবে এই সেল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে পেশাদার কূটনীতিক ফেরদৌসি শাহরিয়ারকে ‘নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল’-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্ব পালনে গত সপ্তাহে দেশে ফিরেছেন ফেরদৌসি শাহরিয়ার। এরই মধ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে সেলের কার্যক্রম শুরুর কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App