×

জাতীয়

একাদশ সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

একাদশ সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ খ্রিস্টাব্দের ৪র্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৯ জুলাই শেষ হয়। এক অধিবেশন শেষ হবার ৬০ কার্যবদবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ সংসদ অধিবেশনেও সকলকে কোভিট টেস্ট করে অধিবেশন/ সংসদে প্রবেশ করতে হবে। যদিও সংসদের ২৪ তম অধিবেশন মাত্র ৫-৭ দিনের অধিবেশন হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App