×

জাতীয়

নির্বাচনে এসে প্রমাণ করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম

নির্বাচনে এসে প্রমাণ করুন

আপনাদের পক্ষে জনস্রােত থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন, জনগণ কােন সরকার চায়। কিন্তু নির্বাচনে না এসে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করলে, ঘােলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে- সেটা হতে দেয়া হবে না বলে বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হােসেন আমু।

জাতীয় শােক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লােমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের আলােচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর হোসেন আমু বলেন, জনস্রোতের বিরুদ্ধে কখনাে কােনাে কারচুপির নির্বাচন করা যায় না। কারো পক্ষে জনস্রােত থাকলে প্রশাসন তাকে জাের করে নির্বাচনে হারিয়েও দিতে পারে না।

তিনি আরো বলেন, সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। আমরা সংবিধানের ভিত্তিতে আগামী নির্বাচন চাই। সংবিধানের ভিত্তিতে সেই নির্বাচনে আসতে সবাইকে আহ্বান জানাই।

সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হােসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মােফাজ্জল হােসেন চৌধুরী মায় বীরবিক্রম, অ্যাডভােকেট কামরুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App