×

জাতীয়

হানিফ ফ্লাইওভারে স্কুলছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

হানিফ ফ্লাইওভারে স্কুলছাত্র নিহত

পুরনো ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি (১৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ফাহিম হোসেন (২৫) নামে আরও একজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে রনি। পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকতো। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দুঃসম্পর্কের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রাতে তারা ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিলেন ঘুরতে। ভোরে সেখান থেকে আবার বাসায় ফিরছিলেন। একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং সেটি চালাচ্ছিলেন রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের উপর ওঠেন তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ দেখছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App