×

জাতীয়

খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপি নেত্রীকে কেবিনে আনা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সকালে মেডিক্যাল বোর্ডের পরামর্শে কেবিনে নিয়ে আসা হয়েছে।

বিএনপি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে। বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।

উল্লেখ্য, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App