×

জাতীয়

এশিয়ান পর্যটন মেলার দশম আসর বসছে বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

এশিয়ান পর্যটন মেলার দশম আসর বসছে বৃহস্পতিবার

এশিয়ান পর্যটন মেলার দশম আসর বসছে বৃহস্পতিবার। (পুরনো ছবি)

দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ) দশম আসর বসছে বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ডের সহায়তায় পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা। ভেন্যু পার্টনার বিআইসিসি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) আয়োজকরা জানিয়েছেন, তিন দিনের এই মেলায় থাকবে বিটুবি সেশন, সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চীনা অ্যাম্বাসির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলায় ভ্রমণের আকর্ষণীয় বিভিন্ন অফার নিয়ে অংশগ্রহণ করবে ১৫টিরও বেশি দেশের ২০০ স্টল। মেলায় বুকিং দিলেই মিলবে বিশেষ ছাড়।

আয়োজকরা আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিঞা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলায় প্রবেশ টিকিটের বিপরীতে প্রতিদিনের র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। আগামী ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে বিনামূল্যে রেজিস্ট্রেশন। বিনামূল্যে টিকিটের জন্য এই লিংকে রেজিস্ট্রেশন করুন: https://www.asiantourismfair.com/entry-ticket/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App